চট্টগ্রামে গাউছুল আজম সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে চট্টগ্রামে হয়ে গেল গাউছুল আজম সম্মেলন। গতকাল নগরের লালদীঘি ময়দানে ‘মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ’-এর উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী। তিনি তাঁর বক্তব্যে বলেন, দরবার শরিফের প্রতিষ্ঠাতা কাগতিয়ার গাউছুল আজম পুরো জীবনটাই উৎসর্গ করেছেন ধর্ম, দেশ ও জাতির কল্যাণে। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি মোহাম্মদ আবুল মনছুর, হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ দবির উদ্দিন খান প্রমুখ।