চট্টগ্রামে গাড়ি উল্টে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে রাইডার উল্টে চালকের সহকারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন।

আজ বৃহস্পতিবার সকালে বিমানবন্দর সড়কের কাস্টমস ব্রিজ-সংলগ্ন বন্দর আবাসিক এলাকা গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পোশাকশ্রমিক আমজাদ হোসেন (৪০) ও চালকের সহকারী রাকিব হোসেন (১৭)।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বন্দর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, চালক নিয়ন্ত্রণ হারালে রাইডারটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন অন্তত আটজন। আহত ব্যক্তিরা নিজেদের মতো করে চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।