চট্টগ্রামে গাড়িচাপায় এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকার বিএসআরএম কারখানার সামনের মূল সড়কে গাড়িচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম রমজান (৫০)। সড়কে ভবঘুরে হয়ে বসবাস করতেন বলে তাঁর কোনো ঠিকানা কিংবা আত্মীয় পাওয়া যায়নি। তাঁর লাশ সীতাকুণ্ড থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।