চট্টগ্রামে গাড়িচাপায় রিকশাচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পতেঙ্গা থানার সমুদ্রসৈকত সড়কে গতকাল শুক্রবার সকালে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সাহাবউদ্দিন (৪০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির ধাক্কায় গুরুতর আহত সাহাবউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর তিনি মারা যান। সাহাবউদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।