চট্টগ্রামে গাড়ির চাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হালিশহর থানার টোল সড়কে গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়ই ওই এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্র জানায়, বেলা পৌনে ১২টার দিকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।