চট্টগ্রামে গাড়ির ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বালুচড়া এলাকায় গাড়ির ধাক্কায় বিকাশ পাল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় আবদুস শুক্কুর নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, গাড়িটি ধাক্কা দেওয়ার পর গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। বিকাশকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্কুর চিকিৎসাধীন রয়েছেন।