চট্টগ্রামে গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গাড়ির ধাক্কায় বিবি মরিয়ম (৪২) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে নগরের ইপিজেড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ইপিজেড থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, ইপিজেড মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাস বিবি মরিয়মকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, বিবি মরিয়ম ইপিজেডের একটি কারখানায় কর্মরত ছিলেন। তিনি নগরের মাইজপাড়া এলাকায় থাকতেন।