চট্টগ্রামে গাড়ির ধাক্কায় ভিক্ষুক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পাজেরো গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক ভিক্ষুকের (৬০) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডবলমুরিং থানাধীন বাদামতলীতে এ ঘটনা ঘটে।ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) সাফায়াত হোসেন জানান, বাদামতলী এলাকায় একটি পাজেরো রাস্তা পারাপারের সময় ভিক্ষুকটিকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তাঁর নাম-ঠিকানা পাওয়া যায়নি। তাঁর কাছ থেকে একটি থলে ও কয়েক টাকার মুদ্রা পাওয়া যায়।