চট্টগ্রামে গাড়িসহ চালক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর কাটিরহাটে সন্দেহজনক ঘোরাফেরা করার কারণে পুলিশ এক গাড়িচালককে গ্রেপ্তার করেছে। পুলিশের ধাওয়া খেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যান। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আটক চালকের নাম মোহাম্মদ ইকবাল। তাঁকে হাটহাজারী থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তবে তিনি কোনো সদুত্তর দিতে পারছেন না বলে জানা গেছে।অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর প্রাইভেট কারে কয়েকজন যুবক ছিলেন, যাঁদের আচরণ ছিল সন্দেহজনক। পুলিশের ধাওয়া খেয়ে যুবকেরা গাড়ি ফেলে পালিয়ে যান। পরে প্রাইভেট কার ও চালককে ধরে আনা হয়।