চট্টগ্রামে গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট শিল্প এলাকার একটি গুদামে গতকাল বুধবার অগ্নিকাণ্ডে ওষুধ তৈরির কাঁচামাল পুড়ে গেছে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল ভোরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে চার লাখ টাকার কাঁচামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুদামটির মালিক রেবায়েত উদ্দিন ইস্পাহানি।