চট্টগ্রামে গুদামে আগুন, ১৫০০ মশারি পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের গুদামে আগুনে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির প্রায় এক হাজার ৫০০ মশারি পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মশারিগুলো সরকারি ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ভিয়েতনাম থেকে অনুদান হিসেবে এসেছিল।