চট্টগ্রামে গুদামে আগুন, ক্ষয়ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের নতুন চাক্তাইয়ের মজুমিয়া মসজিদ গলি এলাকায় আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রামের লামারবাজার ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা রেজা রাব্বী প্রথম আলোকে জানান, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ১৩টিই ছিল চটের বস্তার গুদাম। অন্যটি ছিল ভুসির দোকান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, চট্টগ্রামের লামারবাজার, নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানগুলোর প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।