চট্টগ্রামে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সাইদুল আলম (২৭) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে হাটহাজারী থানার অনন্যা আবাসিক এলাকার কুয়াইশ সংযোগ সড়ক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত সাইদুল আলম নগরের চান্দগাঁও খাজা রোডের মৃত নুরুল আমিনের ছেলে।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম প্রথম আলোকে জানান, অনন্যা এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। লাশের গলায় ও পিঠে গুলির ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কেউ খুন করে লাশটি ফেলে চলে যায়।