চট্টগ্রামে গৃহবধূ খুন স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের লালখান বাজারে গতকাল শুক্রবার দুপুরে এক গৃহবধূ খুন হয়েছেন। শ্বাসরোধ করে হত্যার অভিযোগে গৃহবধূর স্বামী শামসুল আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে। পারিবারিক কলহের জের ধরে গৃহবধূকে খুন করা হয় বলে পুলিশ সূত্র জানায়।ওই গৃহবধূর নাম ফতেমা আক্তার (২৬) বলে জানা গেছে। তিনি স্বামী শামসুল আলমের সঙ্গে মতিঝর্ণা টাংকির পাহাড়ে একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁদের চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে। দুজনের বাড়িই চাঁদপুরের মতলব থানায়।