চট্টগ্রামে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বার্মা কলোনিতে গত বুধবার নাহার নামের (২১) এক গৃহবধূ খুন হয়েছেন। পারিবারিক কলহের জের ধরে স্বামী মোহাম্মদ সোহাগ (২৮) তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের পর থেকে সোহাগ পলাতক।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাহার নোয়াখালীর মাইজদী এলাকার বাসিন্দা। প্রায় আড়াই মাস আগে তাঁর বিয়ে হয়। বিয়ের আগে তিনি চট্টগ্রামের একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ চট্টগ্রামে দাফন করা হয়।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম প্রথম আলোকে মহিউদ্দিন বলেন, ‘গত বুধবার বিকেলে লোহার চেইন ও কাপড় দিয়ে পেঁচিয়ে নাহারের গলায় ফাঁস দেওয়া হয়। নাহারের স্বামী সোহাগ এ কাণ্ড ঘটিয়েছেন। পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা জেনেছি। সোহাগকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’