চট্টগ্রামে গৃহবধূকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার গৃহবধূ পারুলি রানী বড়ুয়াকে হত্যার দায়ে তাঁর দেবর সুমন বড়ুয়া ওরফে পুতুল বড়ুয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া এ মামলার রায় দেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পুতুল ঘটনার পর থেকে পলাতক বলে জানা গেছে।চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, পুতুলের সঙ্গে তাঁর বড় ভাই লালমোহন বড়ুয়ার জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে পুতুল ২০০৬ সালের ৩১ জানুয়ারি তাঁর ভাইয়ের স্ত্রীকে র্ধণের চেষ্টা চালান। এ ঘটনায় পারুলি নারী নির্যাতন আইনে মামলা করলে পুতুল তাঁকে হুমকি দেন। একপর্যায়ে পুতুল একই বছরের ২৪ এপ্রিল পারুলিকে গুলি করে হত্যা করেন।