চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহার বিল্লাপাড়া এলাকায় গত বৃহস্পতিবার শামীমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।শামীমার লাশ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার রাতে তাঁর বাবা নূর হোসেন বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা করেন। এতে অভিযোগ করা হয়, যৌতুক না দেওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে। মামলায় গৃহবধূর স্বামী আবু তাহের, ভাই, দুই বোন ও তাঁদের স্বামীদের আসামি করা হয়।মামলা সূত্রে জানা গেছে, শামীমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন ধরে যৌতুক দাবি করছিল। যৌতুকের দাবিতে বিভিন্ন সময় শামীমাকে মারধর করা হয়। এসব কারণে দুই মাস ধরে তিনি বাবার বাড়িতে ছিলেন। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান সালিস বৈঠকও করেন। গত বুধবার শ্বশুরবাড়িতে যান তিনি। পরদিন ঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।কর্ণফুলী থানার ওসি আসলাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ছিল বলে শোনা যাচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।