চট্টগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় নাছিমা আকতার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পুলিশ পাহাড়তলীর গ্রিন ভিউ আবাসিক এলাকা থেকে লাশটি উদ্ধার করে। নাছিমা আকতার পোশাক-শ্রমিক। তিনি দুই মাস আগে আবুল হোসেন নামের এক যুবককে বিয়ে করেন বলে জানা গেছে।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত জানান, তিন দিন আগে নাছিমার স্বামী ঘর তালাবদ্ধ করে চলে যান। ঘর থেকে গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখা গেছে, একটি পানির ড্রামে এক নারীর লাশ পড়ে আছে।