প্রথম আলো-পেপসি আয়োজিত ‘চেঞ্জ দ্য গেম রোড শো’তে অংশ নিয়ে ঢাকায় মূল প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পেয়েছেন আরও তিনজন। গতকাল বুধবার নগরের অলংকার মোড় ও আগ্রাবাদ ব্যাংকক-সিঙ্গাপুর মার্কেট এলাকায় বিপুল দর্শকের উপস্থিতিতে এই গেম শো হয়।অলংকার মোড়ে ক্রিকেট খেলে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছেন আকবর হোসেন ও জায়েদ মোশারফ। এ ছাড়া সিঙ্গাপুর মার্কেট এলাকা থেকে ঢাকার টিকিট পেয়েছেন আহমেদ রেজা। দুই জায়গায় গেম শোতে আরও যাঁরা পুরস্কার পেয়েছেন তাঁদের মধ্যে আকরাম উদ্দিন, আকবর, মাহফুজ, রাজীব, রাকিব, মহিউদ্দিন, শহীদ, রেজা, মো. নূর করিম সাইফুল উল্লেখযোগ্য।অলংকার মোড়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের টেরিটরি ডেভেলপমেন্ট ম্যানেজার মো. নূর নবী।বিকেলে সিঙ্গাপুর মার্কেট এলাকায় পুরস্কার বিতরণ করেন ট্রান্সকম বেভারেজের টেরিটরি ডেভেলপমেন্ট ম্যানেজার মো. মাহবুবুল আলম। পুরো গেম শো পরিচালনা করেন প্রথম আলো বন্ধুসভার দলপ্রধান শুভাশীষ শুভ। তাঁকে সহযোগিতা করেন শিমুল, শিহাব, সুফিয়ান ও আশীষ।