প্রথম আলো-পেপসির যৌথ উদ্যোগে গতকাল রোববার চট্টগ্রামে তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হলো চেঞ্জ দ্য গেম রোড শো। প্রথম আলো-পেপসি এই রোড শোর আয়োজন করে। গতকাল নগরের নিউমার্কেট ও সিনেমা প্যালেস এলাকায় বিপুল দর্শকের উপস্থিতিতে এ গেম শো অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ক্রিকেট খেলে জিতে নেন আকর্ষণীয় পুরস্কার। সকালে নিউমার্কেট এলাকায় গেম শোতে ক্রিকেট খেলে প্রথম হন জাহাঙ্গীর। দ্বিতীয় পুরস্কার পান মিজানুর এবং তৃতীয় হন চারজন। এখানে ২০ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিপণিবিতান বণিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খুরশিদ আলম ও ট্রান্সকম বেভারেজের কাস্টমার এক্সিকিউটিভ মো. মনিরুল ইসলাম।সিনেমা প্যালেস এলাকায় অনুষ্ঠিত দ্বিতীয় গেম শোতে প্রথম পুরস্কার জেতেন সৈয়দ মনির ও তারেক। যুগ্মভাবে দ্বিতীয় হন ইউনুস ও মনির। তৃতীয় হন পাঁচজন। এখানেও ২০ জনকে পুরস্কার দেওয়া হয়। বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ট্রান্সকম বেভারেজের টেরিটরি ডেভেলপমেন্ট ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুল আলম ও ট্রান্সকমের কাস্টমার এক্সিকিউটিভ মুন্সী মোহাম্মদ আবদুল কাইয়ুম।পুরো গেম শো পরিচালনা করেন প্রথম আলো বন্ধুসভার দলপ্রধান শুভাশীষ শুভ। তাঁকে সহযোগিতা করেন শিমুল ও মনি। আজ সোমবার চতুর্থ দিনে গেম শো অনুষ্ঠিত হবে নগরের ডিসি হিল ও চেরাগী পাহাড় এলাকায়।