চট্টগ্রামে গোধূলির ৪ বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়তলী স্টেশন পার হওয়ার একটু পরেই মহানগর গোধূলির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ছবি: জুয়েল শীল
পাহাড়তলী স্টেশন পার হওয়ার একটু পরেই মহানগর গোধূলির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া মহানগর গোধূলির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার বিকেল তিনটা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে চার-পাঁচজন সামান্য আহত হন। দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগযোগ বন্ধ রয়েছে।

চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু দাশ প্রথম আলোকে বলেন, বিকেল তিনটায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মহানগর গোধূলি পাহাড়তলী রেল গেট পার হওয়ার পর পেছনের দিকের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত বড়ুয়া প্রথম আলোকে বলেন, তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর বাইরে একটি বগির একাংশ লাইনচ্যুত হয়। এ ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে চার-পাঁচজন সামান্য আহত হন।

আরও পড়ুন: