চট্টগ্রামে গোসলখানা থেকে এসআইয়ের মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী সার কারখানার (কাফকো) পুলিশ ফাঁড়ির গোসলখানা থেকে গতকাল শুক্রবার একজন পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। ওই কর্মকর্তা গোসলখানার ঝরনার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।জানা গেছে, ওই কর্মকর্তার নাম মোহনলাল দাশ (৪৩)। তিনি চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) ছিলেন।নগর পুলিশের বন্দর অঞ্চলের সহকারী কমিশনার এমরান হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, র‌্যাবে কাজ করার সময় এসআই মোহনলাল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। এ কারণে গত ১৫ জুন তিনি র‌্যাব থেকে মূল কর্মস্থল পুলিশে ফিরে আসেন। দুর্ঘটনার পর তিনি শারীরিক যন্ত্রণায় ভুগতেন। বৃহস্পতিবার রাতে খাবার সারার পর তাঁর বমি হয়। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।পুলিশ সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটার মধ্যে তিনি আত্মহত্যা করেন।