চট্টগ্রামে গ্যাস পাইপে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় গতকাল শনিবার সংস্কারকাজের সময় গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে আগুন ধরে যায়। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) উপমহাব্যবস্থাপক (বিতরণ) রেজাউল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পাইপলাইনে ওয়েল্ডিংয়ের সময় আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে তেমন কোনো সমস্যা হয়নি।’ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাকলিয়া এলাকায় গ্যাসের পাইপলাইনের সংস্কারকাজ করার সময় আগুন ধরে যায়। খবর পেয়ে চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে যাওয়ার কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।