চট্টগ্রামে গ্যাস-বিদ্যুৎ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের আমলে দেশের বিদ্যুৎ ও জ্বালানিখাত এখন লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে। এই খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এর মাশুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। গতকাল বৃহস্পতিবার সকালে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন চত্বরে চট্টগ্রাম জেলা শাখার জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধন কর্মসূচির সমাবেশে বক্তারা এসব কথা বলেন।চট্টগ্রামে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট নিরসন এবং সড়ক সংস্কারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে নগর বিএনপির সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের চট্টগ্রাম অঞ্চলের প্রধান সমন্বয়ক শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশ নেন জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, নগর যুবদল সভাপতি কাজী বেলাল, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম প্রমুখ।