চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি ফিলিং স্টেশনে গতকাল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চুরমার হয়ে যায় গাড়িটি l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি ফিলিং স্টেশনে গতকাল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চুরমার হয়ে যায় গাড়িটি l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের খুলশির একটি সিএনজি ফিলিং স্টেশনে গতকাল রোববার প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা দেড়টার দিকে খুলশি সার্ভিস সেন্টার অ্যান্ড ফিলিং স্টেশনে একটি প্রাইভেট কারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটে। এ সময় গাড়িতে কেউ ছিল না। বিস্ফোরণে প্রাইভেট কারটি ছিন্নভিন্ন হয়ে যায়। বিস্ফোরণের সময় গাড়ি থেকে সিলিন্ডার ছিটকে বেরিয়ে যায়। এ ঘটনায় আরেকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

​ি​স​িলন্ডার বিস্ফোরণে ​িফলিং স্টে​শনের পাশের একটি ভবনের দেয়াল ভে​েঙ যায় l প্রথম আলো
​ি​স​িলন্ডার বিস্ফোরণে ​িফলিং স্টে​শনের পাশের একটি ভবনের দেয়াল ভে​েঙ যায় l প্রথম আলো


বিস্ফোরণে আহত ফিলিং স্টেশনের কর্মচারী মোহাম্মদ ইউসুফ ও একটি প্রাইভেট কারের চালক সেন্টুকে পাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত অন্যজনের পরিচয় জানা যায়নি। ক্লিনিক সূত্র জানায়, মোহাম্মদ ইউসুফের বুকে জখম হয়েছে। আর সেন্টুর মুখে আঘাত লেগেছে।
ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিস্ফোরণে প্রাইভেট কারটির দুটি সিলিন্ডার দুই দিকে ক্ষেপণাস্ত্রের মতো ছুটে যায়। একটি সিলিন্ডার ফিলিং স্টেশনের যন্ত্র ভেদ করে চলে যায়। অন্যটি পাশের বাড়ির দেয়াল ছেদ করে। বিস্ফোরণে ফিলিং স্টেশনের ব্যাপক ক্ষতি হয়েছে।’
খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তবে আহত একজনের সন্ধান পাওয়া যাচ্ছে না।