চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারি উপজেলার জোড়াপুকুড় পাড় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারটি আধা পাকা ঘর পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আবদুল মালেক বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে চারজন মালিকের চারটি আধা পাকা ঘর পুড়েছে। খবর পেয়ে হাটহাজারি ফায়ার স্টেশনের গাড়ি ঘটনাস্থলে যায়। বেলা পৌনে দুইটায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে পাঁচ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।