চট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে গতকাল শনিবার সকালে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের (বিজিএসএল) একটি পাইপলাইন বিকট শব্দে ফেটে গেলে সেখানে আগুন ধরে যায়। তবে ফায়ার সার্ভিসের লোকজন কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর পাইপলাইন মেরামত করতে মূল লাইনের সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এতে আশপাশের এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ ছিল। জানা গেছে, সকাল নয়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় একটি অভিজাত হোটেলের কর্মকর্তাদের বৈঠক চলছিল। অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে তাঁদের মধ্যে কথা হচ্ছিল। এ সময় নিচে হঠাত্ বিকট আওয়াজ শোনা যায়। সবাই নিচে নেমে দেখেন, সেখানে গ্যাসলাইনে আগুন জ্বলছে এবং তা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। তখন হোটেলের নিজস্ব নির্বাপণ যন্ত্রপাতি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।