চট্টগ্রামে গ্যাসের দাবিতে বিএনপির মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস-সংকট সমাধানের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিএনপি। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা।
গতকাল বৃহস্পতিবার নগরের কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে স্মারকলিপি দিয়েছে বিএনপি।
মানববন্ধনে নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা মণি অংশ নেন।