চট্টগ্রামে গ্রিন হাউস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মুরাদপুরে বন গবেষণা ইনস্টিটিউটে গ্রিন হাউস উদ্বোধন করা হয়েছে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ গতকাল শুক্রবার সকালে এর উদ্বোধন করেন। গ্রিন হাউস উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাব মোকাবিলায় টেকসই প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে গবেষণা কার্যক্রমকে গতিশীল এবং আরও ত্বরান্বিত করার লক্ষ্যে ইনস্টিটিউটের গ্রিন হাউস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গবেষণা কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের পরিচালক মো. মোখলেছুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক শফিউল আলম ও মুখ্য গবেষণা কর্মকর্তা শাহীন আক্তার।