চট্টগ্রামে গ্রিল কেটে স্বর্ণালংকার চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাকলিয়া থানাধীন ডিসি রোডে একটি ভবনের চতুর্থ তলার জানালার গ্রিল কেটে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। ব্যবসায়ী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে আমি বাশখালীর কালীপুরের গ্রামের বাড়িতে যাই। রোববার রাত সাড়ে আটটার সময় বাসায় ফিরলে দেখি চোররা জানালার গ্রিল কেটে ঘরে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও ছয়টি শাড়ি নিয়ে গেছে।