চট্টগ্রামে গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল শুক্রবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।তিনটি পর্বে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে নাট্যকর্মী সম্মাননা দেওয়া হয়। মিলন চৌধুরী, মনি ইসলাম, তাজিন আহমেদ এবং আঞ্জুমান আরাকে এ সম্মাননা দেওয়া হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী।ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সুচরিত দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান প্রমুখ।