চট্টগ্রামে গ্রুপ ফোরের তিন কোটি টাকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের খুলসী এলাকায় রোববার রাতে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান গ্রুপ ফোর সিকিউরিটিজের কার্যালয় থেকে চুরি হয় প্রায় তিন কোটি টাকা। পরদিন সিটি কলেজ মসজিদের মোয়াজ্জিনের কক্ষ থেকে দুই কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোয়াজ্জিন বশিরুল আলমকেও গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে গতকাল এ উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয় l প্রথম আলো

চট্টগ্রামে বেসরকারি নিরাপত্তা এজেন্সি গ্রুপ ফোর সিকিউরিটিজ কার্যালয় থেকে চুরি হওয়া দুই কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে অভিযান চালিয়ে নগরের কোতোয়ালি সিটি কলেজ মসজিদের মোয়াজ্জিনের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। মোয়াজ্জিন বশিরুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার মূল হোতা গ্রুপ ফোরের কর্মচারী শহিদুল হক ওরফে শান্ত পলাতক রয়েছেন। টাকা উদ্ধারের পর গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার এবং এ কে এম শহীদুর রহমান (ট্রাফিক ও প্রশাসন)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত রোববার রাতে নগরের খুলশী চার নম্বর সড়কে অবস্থিত গ্রুপ ফোর সিকিউরিটিজ কার্যালয়ের ভল্ট ভেঙে তিন কোটি টাকা চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় দেখা যায়, মুখোশ পরা এক ব্যক্তি নকল চাবি দিয়ে টাকাগুলো চুরি করেছে। এ ঘটনায় নগরের খুলশী থানায় মামলা দায়ের করা হলে কমিশনারের নির্দেশে নগর গোয়েন্দা পুলিশসহ ১১ জনের বিশেষ দল গঠন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ নগরের সিটি কলেজ জামে মসজিদের মোয়াজ্জিনকে আটক করে তাঁর কক্ষ থেকে টাকাগুলো উদ্ধার করে।
মোয়াজ্জিন মো. বশিরুল আলম জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, তাঁর পূর্বপরিচিত শহিদুল হক ওরফে শান্ত রোববার ভোরে তিনটি বস্তায় ভরা টাকা নিয়ে তাঁর শয়নকক্ষে আসেন। পরে উভয়ে বসে টাকাগুলো প্যাকেটজাত করে দুটি ট্রলিব্যাগে সংরক্ষণ করে রাখেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, গ্রুপ ফোরের কোনো অনিয়ম থাকলে তদন্তে তাও খতিয়ে দেখা হবে।