চট্টগ্রামে গ্রেপ্তার শিবিরের ১৮ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকার হাজী মুহম্মদ মুহসীন কলেজ ছাত্রাবাস ও ডবলমুরিং এলাকা থেকে গ্রেপ্তার শিবিরের ১৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার সকালে তাঁদের চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন।পুলিশ সূত্র জানায়, রোববারের (গতকাল) অবরোধ কর্মসূচিতে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে গত শনিবার রাতে মুহসীন কলেজের ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এ সময় ১৫ জনকে আটক করে পুলিশ। রাতেই তাঁদের কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁদের মধ্যে নয়জন ইসলামী ছাত্রশিবিরের সাথী, পাঁচজন সাধারণ সদস্য এবং বাকি দুজন শিবির-সমর্থক।’ ছাত্রশিবিরের দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ের নেতাদের ‘সাথী’ বলা হয়। নগরের সাম্প্রতিক কিছু সহিংস ঘটনায় তাঁদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ।