চট্টগ্রামে গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ভ্যাকসিন সম্মেলন অনুষ্ঠিত
গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের (জিএসকে) আয়োজনে ‘ভ্যাকসিন সম্মেলন’ গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এর আগের দিন (বুধবার) একই ধরনের অনুষ্ঠান ঢাকায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে নিরাময়যোগ্য কয়েকটি রোগের টিকাদানের পদ্ধতিবিষয়ক সর্বশেষ তথ্যাদি উপস্থাপন করা হয়। এতে বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে ভ্যাকসিনের অবস্থান সম্পর্কে তথ্য উপস্থাপনের পাশাপাশি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জিএসকের কার্যক্রম ও অঙ্গীকার তুলে ধরা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জিএসকে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এম আজিজুল হক, সঞ্জয় দত্ত, জোয়ান পাবলো, শাইলেহ মেহতা প্রমুখ বক্তব্য দেন।সঞ্জয় দত্ত নারীদের গর্ভাশয় ক্যানসারের হাত থেকে রক্ষায় জিএসকের উদ্ভাবিত ভ্যাকসিন সারভিক্সের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়াদা নুর জাহান ভুঁইয়া ও আনজুমান আরা ইসলাম। বিজ্ঞপ্তি।