চট্টগ্রামে চার কমিউনিটি সেন্টারে মেজবান কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে ৪০ হাজার মানুষের জন্য মেজবানের আয়োজন করছে সিটি করপোরেশন। কাল মঙ্গলবার নগরের চারটি কমিউনিটি সেন্টারে এই মেজবানের আয়োজন করা হয়েছে। এ জন্য প্রতিটি কমিউনিটি সেন্টারে চারটি করে গরু জবাই করা হবে। মেজবানের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও মেজবান ব্যবস্থাপনা কমিটির সদস্য জহরলাল হাজারী বলেন, একটি কমিউনিটি সেন্টারে গড়ে ১০ হাজার লোক খাওয়ানো হবে।