চট্টগ্রামে চার থানার ওসি বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল নিয়মিত বদলির অংশ হিসেবে এ রদবদলের আদেশ দেন।

রাতে নগর পুলিশ কমিশনারের স্টাফ অফিসার ও সহকারী পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ডবলমুরিং থানার ওসি এ এস এম নুরুল আলম তালুকদারকে থানা থেকে নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) এবং সিটিএসবির পরিদর্শক বশির আহমদ খানকে ডবলমুরিং থানার ওসি পদে, চান্দগাঁও থানার ওসি শাইরুল ইসলামকে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশে এবং ডিবির পরিদর্শক শাহজাহান কবীরকে চান্দগাঁও থানার ওসি পদে, বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিনকে বায়েজীদ বোস্তামী থানার ওসি এবং নগর ডিবি পুলিশের পরিদর্শক আবুল মনসুরকে বাকলিয়া থানার ওসি পদে রদবদল করা হয়েছে।