চট্টগ্রামে চার দল ও সমমনাদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে চারদলীয় ঐক্যজোট ও সমমনা রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতারা বৈঠক করেছেন। বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ কর্মসূচি সফল করা নিয়ে আলোচনা হয়েছে।গত রোববার রাতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায় এই বৈঠক হয়।আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপির নেতা শওকত ওসমান, দোস্ত মুহাম্মদ ও আবদুল মাজেদ, জামায়াতে ইসলামীর নগর কমিটির নেতা মো. নজরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের নগর কমিটির সভাপতি মাওলানা মঈনুদ্দীন রুহি, বিজেপির মহানগর আহ্বায়ক নূর মোহাম্মদ খান, বাংলাদেশ নেজামে ইসলামীর নগর সভাপতি আবদুর রহমান চৌধুরী ও খেলাফত মজলিসের নগর সভাপতি এস এম খোরশেদ আলম।বৈঠকে খালেদা জিয়ার রোডমার্চ কর্মসূচি সফল করতে জোটের নেতারা কাজ করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।