চট্টগ্রামে চার দিন ধরে ট্রান্সফরমার বিকল সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হওয়ার কারণে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা এবং হালিশহরের নয়াবাজার ও সবুজবাগ এলাকায় চার দিন ধরে বিদ্যুৎ নেই। ট্রান্সফরমারের দাবিতে গতকাল বুধবার বিকেলে নয়াবাজার এলাকায় লোকজন সড়ক অবরোধ করে। পরে বিদ্যুৎ বিভাগ থেকে একটি ট্রান্সফরমার বসানোর কাজ শুরু হলে অবরোধ তুলে নেওয়া হয়।চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী মো. নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, একটি ট্রান্সফরমার নির্দিষ্ট পরিমাণের বেশি বিদ্যুতের চাপ সহ্য করতে পারে না। অথচ লোকজন অপ্রয়োজনীয় বিদ্যুতের সংযোগ নিয়ে ট্রান্সফরমারের ওপর চাপ বাড়িয়ে দেয়। ফলে ট্রান্সফরমার বিকল হয়। তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব বিকল ট্রান্সফরমারটি মেরামত করে স্থাপনের চেষ্টা চলছে।আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার আল ইসলাম চেম্বারের হেনজ ওয়ার্ল্ড লজিস্টিকস লিমিটেডের পরিচালক মো. ইলিয়াস হোসেন জানান, রোববার একটি ট্রান্সফরমার বিকল হলে বিদ্যুৎ বিভাগের লোকজন সেটি নিয়ে যান। কিন্তু গতকাল পর্যন্ত এটি বসানো হয়নি এবং যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। বিদ্যুতের অভাবে অফিসের কাজকর্ম বন্ধ রাখতে হচ্ছে।