চট্টগ্রামে চার দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ সালাম বলেছেন, নির্মাণ বিধিমালা ২০০৮ অনুসরণ করে ফ্ল্যাট নির্মাণ করা উচিত। এটি একটি যুগান্তকারী আইন। আবাসন ব্যবসায়ীদের গ্রাহককে সময়মতো প্লট এবং ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার ব্যাপারে আন্তরিক হতে হবে। সিডিএর চেয়ারম্যান গতকাল বুধবার দুপুরে চার দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।‘দেশের জন্য সবুজ’—এ স্লোগানে মেলার আয়োজন করেছে রিহ্যাব (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।