চট্টগ্রামে চার রেস্তোরাঁকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, লাইসেন্স না থাকা এবং মূল্যতালিকা না ঝোলানোর অপরাধে চট্টগ্রামে চারটি রেস্তোরাঁকে দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জরিমানা করা রেস্তোরাঁগুলো হচ্ছে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় অবস্থিত হোটেল এমব্রোসিয়া, হোটেল জামান, হোটেল আয়োজন ও হোটেল নিউ ওরিয়েন্ট।