চট্টগ্রামে চার লাখ চিংড়ি পোনা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকায় একটি ট্রাক থেকে চার লাখ গলদা ও বাগদা চিংড়ির পোনা আটক করেছে জেলা মৎস্য কার্যালয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের বাইরে নিয়ে যাওয়ার সময় পুলিশের সহযোগিতায় এসব পোনা আটক করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেবের নেতৃত্বে একটি দল বিকেলে কালুরঘাট এলাকায় একটি ট্রাকে তল্লাশি করে চার লাখ পোনা আটক করে। পোনাগুলো কক্সবাজারের চকরিয়া থেকে আনা হচ্ছিল বলে জানা গেছে। এগুলো চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছিল। অভিযানে অংশ নেওয়া মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, চিংড়ি পোনা আহরণ আইনত নিষিদ্ধ। কারণ, একটি চিংড়ি পোনা ধরতে গিয়ে প্রায় ৭৫ প্রজাতির মাছ ধ্বংস করে ফেলা হয়।