চট্টগ্রামে চার লাখ চিংড়িপোনা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম থেকে বাইরে নিয়ে যাওয়ার সময় বাগদা ও গলদা চিংড়ির চার লাখ পোনা আটক করেছে জেলা মৎস্য দপ্তর। গতকাল
মঙ্গলবার সকালে নগরের অলংকার মোড়ে সাতক্ষীরাগামী একটি বাস থেকে এসব পোনা আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব। এ সময় দপ্তরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা সুজিত চ্যাটার্জি, শ্রীবাস চন্দ উপস্থিত ছিলেন।
অভিযানে অংশ নেওয়া মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, ‘বিভিন্ন স্থান থেকে এসব পোনা এনে বড় বড় ডেকচিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা বাস থেকে জব্দ করে কর্ণফুলী নদীতে এগুলো অবমুক্ত করেছি। এ সময় পোনার মালিকদের পাওয়া যায়নি।’
মৎস্য আইনে চিংড়িপোনা আহরণ নিষিদ্ধ।