চট্টগ্রামে চার শহীদ স্মরণে স্মৃতিফলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে চট্টগ্রামের প্রথম চার শহীদের স্মরণে নগরের চেরাগী পাহাড়ের বেদিতে স্মৃতিফলক উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নান এই স্মৃতিফলক উন্মোচন করেন। চার শহীদেরা হলেন বশরুজ্জামান চৌধুরী, জাফর আহমদ, দীপক বড়ুয়া ও মাহবুবুল আলম চৌধুরী। এ উপলক্ষে স্বাধীনতা ট্রাস্ট এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী, অমল মিত্র, শহীদুল হক চৌধুরী, আহমদ নবী, আহমদ ছাফা প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধ্বংস করার জন্য এ দেশে এখনো রাজাকার-আলবদর গোষ্ঠী সক্রিয়। তাই শুধু স্মৃতিস্তম্ভ স্থাপন করলে হবে না, তা রক্ষা করতে হবে। স্মৃতিফলকের সৌন্দর্য বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।