চট্টগ্রামে চার 'শিবির কর্মী' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের তৃতীয় দিনে আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের বড়পোল এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলেছে, তাঁরা চারজনই ছাত্রশিবিরের কর্মী।

এর আগে নগরের বড়পোল এলাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবীর জানান, ‘পিকেটাররা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে যানবাহন ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় আমরা চার শিবির কর্মীকে আটক করেছি।’