চট্টগ্রামে চারটি ফার্মেসিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন অভিযোগে গতকাল শনিবার চট্টগ্রাম নগরের চারটি ওষুধ দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট ও বিদেশি ওষুধ এবং চিকিৎসককে দেওয়া নমুনা ওষুধ পাওয়ায় চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতাল এলাকার ফাতেমা ফার্মেসিকে ২০ হাজার টাকা, সাথী মেডিকেল হলকে ২০ হাজার টাকা, জনতা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সরকারি ওষুধ পাওয়ায় নাসিরাবাদ সিঅ্যান্ডবি কলোনির মন্দিরা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, ‘অভিযান চলাকালে হাসপাতাল এলাকার কিছু ফার্মেসি অনুমোদনহীন ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট ফুটপাতে ফেলে দেয়। আমরা সেগুলো জব্দ করি।’
অভিযানের সময় চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসিনীন মাহবুব উপস্থিত ছিলেন।