চট্টগ্রামে চালকের দুই বছর সশ্রম কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকচাপায় যুবক নিহত হওয়ার মামলায় আদালত একজন চালককে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল বুধবার আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।দণ্ড পাওয়া ওই ট্রাকচালকের নাম আবুল খায়ের। দুর্ঘটনার পর থেকে তিনি পলাতক। তাঁর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।পুলিশ সূত্র জানায়, ১৯৯৯ সালের ৫ সেপ্টেম্বর দুপুরে নগরের বন্দর থানার ফকিরহাট এলাকায় মোহাম্মদ জাবেদ নামের এক যুবক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। জাবেদ গোসাইলডাঙা এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে।আদালত সূত্র জানায়, এ ঘটনায় বন্দর থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। ওই বছরের ১২ ডিসেম্বর ট্রাকচালক আবুল খায়েরকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরের বছর ২০০০ সালের ৩০ মার্চ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। দুজনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত গতকাল চালককে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।