চট্টগ্রামে চালু হচ্ছে টেলিমেডিসিন কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে টেলিমেডিসিন কেন্দ্র চালু করছে কলকাতার বিখ্যাত অ্যাপোলো গ্লিনিগ্লেস হাসপাতাল। চট্টগ্রাম নগরের জামালখানে এপ্রিলের প্রথম সপ্তাহে এ কেন্দ্র চালু হওয়ার কথা রয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের তিন জ্যেষ্ঠ চিকিৎসক তথাগত দাশ, বিকাশ মজুমদার ও জাভেদ আখতার। এ ছাড়া হাসপাতালের সমন্বয়ক অমলেন্দু সরকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিকাশ দাশ বলেন, হূদেরাগে আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া প্রয়োজন। এতে প্রাণহানির ঝুঁকি কমে। আরেক চিকিৎসক আখতার জাভেদ জানান, ক্যানসারের সব ধরনের চিকিৎসাসেবা কলকাতার অ্যাপোলোয় রয়েছে। এক ছাদের তলায় বিশ্বমানের ক্যানসার চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।