চট্টগ্রামে চাহিদার ৯ শতাংশ রক্ত সংগ্রহ করে সন্ধানী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে প্রতিবছর ৬০ হাজার ব্যাগ রক্তের প্রয়োজন হয়। সেখানে মাত্র সাড়ে ছয় হাজার ব্যাগ সংগ্রহ করে সন্ধানী চট্টগ্রাম ইউনিট। এটা চাহিদার মাত্র ৯ শতাংশ। এ কারণে রক্তের এই বিপুল চাহিদা মেটানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সন্ধানী।সন্ধানীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। গতকাল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সন্ধানীর সাধারণ সম্পাদক বুদ্ধদেব সরকার। এ ছাড়া সভাপতি নোশিন ফারজানা, উপদেষ্টা ইরফানুল আলম, সুরজিৎ ভট্টাচার্য, রিপন কান্তি দাশ ও প্রচার সম্পাদক শুভ মজুমদার বিভিন্ন প্রশ্নের জবাব দেন।রক্তদানের পাশাপাশি সন্ধানীর মরণোত্তর চক্ষুদান, হেপাটাইটিস-বি টিকা প্রদান, থ্যালাসেমিয়া রোগীদের রক্ত সরবরাহসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।