চট্টগ্রামে চিকিৎসকের বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বন্দর থানাধীন নিউমুরিং এলাকায় এক চিকিৎসকের বাসায় গতকাল মঙ্গলবার দুপুরে চুরি হয়েছে। দুর্বৃত্তরা বাসার তালা ভেঙে নগদ ৯৬ হাজার টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে কর্মরত চিকিৎসক জামান আহমেদের বাসায় এই চুরির ঘটনা ঘটে। তাঁর স্ত্রী শফিউন নাহার খানম সিইপিজেড হাসপাতালের চিকিৎসক। জামান আহমেদ জানান, তাঁরা নিউমুরিং গেটের অদূরে ফকির মোহাম্মদ সওদাগর বাড়ি এলাকায় নিজস্ব দোতলা বাসায় বসবাস করেন। মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রী দুজন বাসায় তালা দিয়ে কর্মস্থলে চলে যান। বেলা দুইটার দিকে জামান এক টিভি মেকানিককে নিয়ে বাসার দোতলায় উঠে দেখতে পান, দরজায় তালা নেই।