চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন খাগড়াছড়ির আলুটিলায় ট্রাকের চাপায় আহত দুই কিশোর এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা। এ দুজন হলো চতুর্থ শ্রেণির শিক্ষার্থী চিংক্যাহ্লা মারমা ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রনি মারমা।
গতকাল শুক্রবার সকালে ছিল খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় ধাতু চৈত্য বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতার অন্ত্যেষ্টিক্রিয়া। এ উপলক্ষে সে এলাকায় জড়ো হয়েছিল হাজারো ভক্ত পুণ্যার্থী। সেই ভিড় ছিল পাশের খাগড়াছড়ি-মাটিরাঙা সড়কে। আচমকা একজন ঝালমুড়ি বিক্রেতাকে ঘিরে তৈরি হওয়া ভিড়ের মধ্যে হঠাৎই বেপরোয়া গতির একটি ট্রাক ঢুকে যায়। এতে নিহত হন ৮ জন। আহত হন অন্তত ১০ জন।
আজ শনিবার হাসপাতালের অর্থোপেডিক বিভাগে গিয়ে দেখা যায়, আহত দুজনের পায়ে প্লাস্টার করা। চিংক্যাহ্লার বাম পা এবং রনির দুই পা ভেঙে গেছে। অর্থোপেডিক ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানান, তারা দুজনই আশঙ্কামুক্ত।
আরও পড়ুন: